মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদকদ্রব্য

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল সিল-স্বাক্ষর এবং বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল […]

রমনায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু; পুলিশের দাবি, পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে আহত হয়ে প্রাণহানি

রাজধানীর রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডে একটি আবাসিক ভবনে পুলিশের অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে ভবনের পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করার সময় তিনি আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫)। তিনি সিদ্ধেশ্বরী […]

পাঁচ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার ব্যক্তি মো. দ্বীন ইসলাম মিন্টু (৪৪)। তিনি বংশাল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। সিটিটিসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই […]

মিরপুর-১০ এলাকায় অভিযান, পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (২৬)। সকাল প্রায় ১০টার দিকে মিরপুর মডেল থানার একটি দল মিরপুর-১০ গোলচত্বরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার […]

অমতে মাদ্রাসায় ভর্তি, অভিমানে লঞ্চে ঢাকামুখী কিশোরী; ৯৯৯-এর তৎপরতায় সদরঘাটে উদ্ধার

পরিবারের সিদ্ধান্তে নিজের ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি হওয়ার অভিমানে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে লঞ্চে রওনা দেওয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সমন্বিত উদ্যোগে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ […]

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের রুগী ভাগিয়ে নেওয়ার চেষ্টাকালে দালাল আটক

ঢাকা | ৬ আগস্ট ২০২৬ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাসেবা নিতে আসা এক রোগীকে প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে আটক করা হলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর […]

এক বছরে সারের আমদানি ১৪% বাড়লেও ব্যয় বেড়েছে ৪৯%, গ্যাস সংকটে বাড়ছে আমদানিনির্ভরতা

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং দেশে গ্যাসের ঘাটতির কারণে ২০২৫-২৬ অর্থবছরে সারের আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও আমদানির পরিমাণ বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত, তবু উচ্চমূল্যের কারণে সরকারের ব্যয় প্রায় অর্ধেক বেড়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আমদানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৪৫ লাখ ৭২ হাজার টন ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি […]

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিউইয়র্ক, ৬ আগস্ট: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এক স্মারক সংবর্ধনায় বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর […]

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে নতুন কূটনৈতিক আলোচনা, দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই বছর পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিজের বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ অনুষ্ঠানটি দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং ভারত সরকার এটিকে একটি বেসরকারি আয়োজন হিসেবে উল্লেখ করেছে। […]

হরমুজ প্রণালি ঘিরে ইরান-ওমান আলোচনা শেষ পর্যায়ে, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে নৌপথ ব্যবস্থাপনা, নিরাপত্তা সমন্বয় এবং চলাচল সংক্রান্ত একটি নতুন কাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতার আওতায় প্রথমে নতুন […]