সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্যাস গ্রিডে আবারও সামিটের গ্যাস সরবরাহ শুরু, বাড়বে সরবরাহ

দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) থেকে জাতীয় গ্রিডে রিগ্যাসিফায়েড এলএনজি (RLNG) সরবরাহ শুরু হয়। সামিটের মুখপাত্রের তথ্য অনুযায়ী, সরবরাহ শুরুর সময় প্রতি দিন প্রায় ১১০ মিলিয়ন […]

মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক বেসবলের ফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী দল

মালয়েশিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় নারী বেসবল দলকে ১০–৯ ব্যবধানে হারিয়ে ‘মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ–২০২৬’-এর ফাইনালে উঠে নতুন মাইলফলক তৈরি করেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার (১৪ আগস্ট) মালয়েশিয়ার সেলানগর এলাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পায় বাংলাদেশ। এ জয়ের মধ্য […]

‘Weekend Summer Sale Exhibition’-এ ঘরোয়া স্বাদের খাবারে নজর কাড়ছে Snacky Studio

ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ রাজধানীর Aloki Convention Center-এ চলছে দুই দিনব্যাপী ‘Weekend Summer Sale Exhibition 2026’। শুক্রবার (১৪ আগস্ট) শুরু হওয়া এ আয়োজনে পোশাক, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও দর্শনার্থীদের আকর্ষণ করছে। আয়োজক Posh Event-এর প্রচারিত তথ্য অনুযায়ী, প্রদর্শনীটি ১৪ ও ১৫ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ঘুরে দেখা যায়, কেনাকাটার পাশাপাশি […]

‘এক পরিবার, দুই গাছ’—সবুজ বাংলাদেশ গড়তে ছওয়াবের বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছওয়াব (SAWAB) বাস্তবায়ন করছে ‘Green Bangladesh Campaign–2026’। কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় পরিবারগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ১২ আগস্ট আয়োজিত এ কর্মসূচির মূল বার্তা ছিল—‘One Family, Two Trees’ বা ‘এক পরিবার, দুই গাছ’। […]

যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশ, দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ে সরকারের সমালোচনা

ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অনুষ্ঠিত এ সমাবেশে দলটির নেতাকর্মী ও সমর্থকদের […]

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

১৪ আগস্ট ২০২৬ আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

শীতলক্ষ্যায় দাদার সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ফাহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফাহাদকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সাড়ে […]

আন্তর্জাতিক যুব দিবসে ছায়া সংসদ বিতর্ক: দক্ষ যুবশক্তি গঠনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর গুরুত্ব

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’—এই বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ (SOS Children’s […]

তিন বছর পর অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল নিখোঁজের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন বছর আগে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র মো. আশরাফুল ইসলামকে অপহরণের পর হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি মো. রফিকুল ইসলামকে (৫৪) গ্রেপ্তার করেছে সিআইডির সিরাজগঞ্জ জেলা ইউনিট। গত ১২ আগস্ট ২০২৬ তারিখ দুপুরে শাহজাদপুর থানাধীন জামিরতা বাজার এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার […]

দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা

রাজধানীর দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর বলে জানিয়েছে পুলিশ। দারুস সালাম থানা সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে বাগবাড়ী এস.এ খালেক সিটি, প্লট নম্বর-২৫-এর নির্মাণাধীন ভবনসংলগ্ন দক্ষিণ পাশে একটি ড্রেনের পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ […]