দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের সহায়তা কামনা
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
রাজধানীর দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর বলে জানিয়েছে পুলিশ।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে বাগবাড়ী এস.এ খালেক সিটি, প্লট নম্বর-২৫-এর নির্মাণাধীন ভবনসংলগ্ন দক্ষিণ পাশে একটি ড্রেনের পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারলে অথবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দারুস সালাম থানার ডিউটি অফিসার ০১৩২০-০৪১২৯৭ অথবা অফিসার ইনচার্জ ০১৩২০-০৪১২৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৪৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার…
মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো.…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির…
কল্যাণপুর নতুন বাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীকে মারধরের অভিযোগ, যানজটে চরম ভোগান্তি
অগ্রদূত সংসদের ট্রাফিক কার্যক্রম বন্ধ, দ্রুত ব্যবস্থা নেওয়ার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
‘এক পরিবার, দুই গাছ’—সবুজ বাংলাদেশ গড়তে ছওয়াবের বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছওয়াব (SAWAB) বাস্তবায়ন করছে…
যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশ, দ্রব্যমূল্য ও চাঁদাবাজি নিয়ে সরকারের সমালোচনা
ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দখলবাজি…
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি
১৪ আগস্ট ২০২৬ আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঘিরে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের…
শীতলক্ষ্যায় দাদার সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ফাহাদ (১০) নামে এক শিশুর…
আন্তর্জাতিক যুব দিবসে ছায়া সংসদ বিতর্ক: দক্ষ যুবশক্তি গঠনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর গুরুত্ব
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাজধানীতে…
তিন বছর পর অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল নিখোঁজের রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন বছর আগে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র মো. আশরাফুল ইসলামকে অপহরণের পর হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে…
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে…
রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির পক্ষে দুটি মনোনয়নপত্র, কেন এই কৌশল?
কারিগরি ত্রুটি এড়াতেই কি দ্বিতীয় মনোনয়নপত্র? ১৬ আগস্ট যাচাই-বাছাই ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয়…

