সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে পাম অয়েলের ঊর্ধ্বমুখী দামের আভাস

বিশ্ববাজারে পাম অয়েলের দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার B50 বায়োডিজেল কর্মসূচি, ভারতের বাড়তি আমদানি, শক্তিশালী জ্বালানি তেলের বাজার এবং আগামী বছরগুলোতে El Niño-এর সম্ভাব্য প্রভাব—সব মিলিয়ে পাম অয়েলের আন্তর্জাতিক বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্য নতুন করে আলোচনায় এসেছে। মালয়েশিয়ার বেঞ্চমার্ক পাম অয়েল ফিউচারস সোমবার, ১৭ আগস্ট, প্রতি টনে প্রায় ৪,৭২৫ মালয়েশিয়ান রিঙ্গিত (RM)-এর কাছাকাছি লেনদেন […]

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু: কনটেন্টের দর্শক, নাকি বাণিজ্যের উপকরণ?

বর্তমান প্রজন্মের অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে আসছে। কখনো বাবা-মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে, কখনো আবার তাদের নামে খোলা আলাদা অ্যাকাউন্টে। ফলে বয়স ও মানসিক পরিপক্বতা বিবেচনায় নেওয়ার আগেই অনেক শিশু সামাজিক যোগাযোগমাধ্যমের নানা ধরনের কনটেন্টের মুখোমুখি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক, সৃজনশীল ও ইতিবাচক কনটেন্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে সহিংসতা, অশালীনতা, সাইবার […]

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবচর এলাকায়। ভোরের দিকে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে […]

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট […]

জাকারবার্গের ‘সবার জন্য এআই’ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, অতীতের মেটা অভিজ্ঞতায় সংশয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে ভবিষ্যতের একটি আশাবাদী চিত্র তুলে ধরে দীর্ঘ এক প্রবন্ধ প্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। প্রায় ৬ হাজার ৫০০ শব্দের ওই লেখায় তিনি এমন এক ভবিষ্যতের কথা বলেছেন, যেখানে প্রত্যেক মানুষের নিজস্ব সক্ষম এআই এজেন্ট থাকবে—যে ব্যবহারকারীর লক্ষ্য, প্রয়োজন ও পছন্দ বুঝে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। তবে জাকারবার্গের […]

দখলদারিত্বের বিস্তার: ফিলিস্তিনি ভূখণ্ডের আরও ভেতরে নতুন ইসরাইলি বসতি স্থাপনের উদ্যোগ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডের আরও ভেতরে ঢুকে নতুন বসতি-আউটপোস্ট স্থাপনের চেষ্টা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রামাল্লার উত্তর-পশ্চিমে উম্ম সাফা গ্রামের কাছে ওয়াদি জেইতুন এলাকায় তাঁবু স্থাপন করে নতুন বসতি গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই দিনে বুরকা গ্রামেও পৃথক একটি আউটপোস্ট স্থাপনের চেষ্টা শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। নতুন এসব আউটপোস্ট […]

টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ, ৪ জনকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা […]

মিরপুর বিভাগে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১২২ জন গ্রেপ্তার

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) মিরপুর বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে […]

জানুয়ারি-জুনে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১৬.৪৩ শতাংশ

২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪৩ শতাংশ কম। ২০২৫ সালের প্রথম ছয় মাসে এ রপ্তানি আয় ছিল ১০ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো। […]

ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

কৃষিজমির উর্বর মাটি রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে দেশে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রোববার (১৬ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং এর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা […]