সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) এক ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ঐতিহাসিক এই জয়ের […]

বাংলাদেশ-তুর্কমেনিস্তান সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব

বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা। শনিবার (১৫ আগস্ট) তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মেরেদভের সঙ্গে বৈঠক করে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি-সংক্রান্ত সচিব রাষ্ট্রদূত ড. এম. নজরুল ইসলাম। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ […]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর নানা কর্মসূচি

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছান তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা […]

বিষের বোতল হাতে সৌদিপ্রবাসীর বাড়ির সামনে তরুণীর অনশন

বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী এক যুবকের বাড়ির সামনে গিয়ে অনশন শুরু করেন এক তরুণী। এ সময় তাঁর হাতে ছিল বিষের বোতল। বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দেন তিনি। প্রায় ১২ ঘণ্টা অবস্থানের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ওই তরুণীকে বিয়ে করেন যুবকটি। ঘটনাটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে। শুক্রবার রাত ১১টার দিকে ওই তরুণী যুবকের […]

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যোগ হলো অনন্য এক অধ্যায়। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো তাদেরই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পরাজিত করল বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে […]

গ্যাস সংকট মোকাবিলায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে পেট্রোবাংলা

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দেশে চলমান গ্যাস সংকট কমাতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক মোট ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) […]

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নয়ন […]

ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে কথিত গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশে মাওলানা […]

বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে ৪ প্রস্তাব হাসনাতের

দেশের চলমান বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয় মাসের সময়সীমা দিয়ে যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় চারটি প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বিদ্যুৎ সংকট […]

জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে নিহত আটটি শহীদ পরিবারের সদস্যদের বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। এর মধ্যে চট্টগ্রামের আলোচিত শহীদ ওয়াসিম আকরামের পরিবারও রয়েছে। শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে এ্যাবের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]