সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

১৫ আগস্ট ২০২৬ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ভূমিকম্পের পর ভূমিধস, ভবন ধস ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।  শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর বেশ […]

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা, স্বর্ণ-বিদেশি মুদ্রাও

সিলেট, ১৫ আগস্ট ২০২৬: সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা দানবাক্স ও ঐতিহাসিক ডেগ খুলে গণনা শেষে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রুপা পাওয়া গেছে। শনিবার দিনভর গণনা শেষে মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট সিটি […]

রাতের মেট্রোরেল সেবা বাড়ানোর উদ্যোগ, যুক্ত হচ্ছে আরও ট্রেন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের চাপ সামাল দিতে মেট্রোরেলের রাতের সেবা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পরিকল্পনা অনুযায়ী, রাতের শেষ ট্রেনের সময় আরও পেছানো এবং ট্রেনের সংখ্যা বাড়িয়ে অপেক্ষার সময় কমানোর বিষয়টি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে যাত্রীসংখ্যা দ্রুত বাড়ায় সেবার সময় ও ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। […]

রাজশাহীতে সারের সংকট নেই, পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কৃষি সচিবের

দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কৃষকদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পরিমাণ সার মজুদ রয়েছে। তবে কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অবৈধভাবে সীমান্তের বাইরে পাচার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাজশাহী অঞ্চলের কৃষি কার্যক্রম ও মাঠপর্যায়ের […]

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার […]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে ১৮ আগস্ট

সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), উল্টোপথে […]

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১৫ আগস্ট ২০২৬ সিলেট অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমি চাষের আওতায় আনা, জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) সিলেট নগরীর হোটেল মেট্রোর সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক […]

ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি মোতায়েনে মানসিক চাপে ‘আব্রাহাম লিংকন’-এর নাবিকেরা, আত্মহানির আশঙ্কা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এর প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, টানা দায়িত্ব পালন, সীমিত বন্দরে যাত্রাবিরতি এবং রণতরিতে রসদ ও অন্যান্য সুবিধা নিয়ে অভিযোগের মধ্যে কয়েকজন নাবিকের আত্মহানির চেষ্টা বা আত্মহানির চিন্তার কথাও সামনে […]

কদমতলীতে বাসায় চুরি করতে উঠে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় একটি বাসায় চুরি করতে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মোহাম্মদ সেলিম (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কদমতলী […]

বিদ্যুৎ-জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন শফিকুর রহমান

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) চিঠিটি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট দলীয় সূত্র জানিয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী […]