বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত; ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন গোপালগঞ্জে বাসচাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের […]

মাদকমুক্ত ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান গণপূর্তমন্ত্রীর

জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের ওপর গুরুত্বারোপ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সচেতন, দায়িত্বশীল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি। শনিবার (১৪ নভেম্বর) […]

ইরানে হামলা স্থগিতের ইঙ্গিত, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে এমন মনোভাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট; সৌদি যুবরাজ ও তুরস্কের প্রেসিডেন্টও নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আপাতত সামরিক অভিযান না চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে নিজের এমন মনোভাব জানিয়েছেন তিনি। […]

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান; জিতলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে জিততে পারলেই আগামী ১৭ নভেম্বর ফাইনালে […]

১৯ নভেম্বর কোনো লকডাউন থাকবে না: যুবদল নেতা নয়ন

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ২০২৪ সালের ১৯ জুলাইয়ের স্মৃতি মনে রেখে লকডাউনকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে […]

নওগাঁয় শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় রয়েছে সাতটি স্টল নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি নওগাঁ চত্বরে […]

নিউ অরলিন্স বন্দরে প্রমোদতরী-ট্যাংকার সংঘর্ষ, আহত ৩২

নিউ অরলিন্স বন্দরে দুর্ঘটনায় প্রাণহানি বা কেউ নিখোঁজ হননি; জাহাজে ছিলেন প্রায় ১৮০ থেকে ১৯০ যাত্রী ও ক্রু যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের মিসিসিপি নদী বন্দরে নোঙর করে থাকা একটি বিলাসবহুল প্যাডেল হুইলার প্রমোদতরীর সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রমোদতরীটি একদিকে কাত হয়ে ডুবে যায়। এ ঘটনায় ৩২ জন আহত হলেও কেউ নিহত বা নিখোঁজ […]

গাজায় শীতের আগেই মানবিক সংকট ভয়াবহ হওয়ার শঙ্কা ইউনিসেফের

আসন্ন শীতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা ইউনিসেফের; প্রায় ৪ হাজার ভবন ধসে পড়ার ঝুঁকিতে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছাতে শুরু করেছে। তবে ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হারানো পরিবারগুলোর প্রয়োজনের তুলনায় এ সহায়তা খুবই কম বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে আসন্ন শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ […]

নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: হুইপ দুলু

নারীদের এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড ও অবৈতনিক শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে; বিএনপির কাউন্সিল ও নির্বাচনে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিতের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত শহীদ রাষ্ট্রপতি […]

গুম-খুন ও নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি: রিজভী

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না; ফ্যাসিবাদ প্রতিরোধে দেশজুড়ে ব্যারিকেড গড়ে তোলার ঘোষণা গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় […]