বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মার্কিন সামরিক সরঞ্জাম বিশ্লেষণ করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে তেহরান

রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তি ও অস্ত্রের নকশা উদ্ভাবনে কাজ করছেন ইরানি বিশেষজ্ঞরা জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অস্ত্রব্যবস্থা তৈরির কাজ করছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম […]

১৮ দিনেও নেভেনি আগুন, গ্যাসের নির্গমন বন্ধে কাজ শুরু

গ্যাসের নির্গমন বন্ধে মাঠে বাপেক্স; ঘটনাস্থল পরিদর্শন করেছে পেট্রোবাংলা, বুয়েট ও শেভরনের বিশেষজ্ঞ দল কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপের গর্ত থেকে বের হওয়া গ্যাসের আগুন ১৮ দিনেও নেভেনি। এ পরিস্থিতিতে গ্যাসের নির্গমন বন্ধ করতে গর্তটি বন্ধের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও […]

ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিতের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার ও ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে […]

রাজধানীর চকবাজারে অগ্নিনিরাপত্তা সচেতনতায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া

অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কৌশল শেখানো হয়েছে ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের রাজধানীর চকবাজারে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ মহড়া ও গণসংযোগ কর্মসূচি আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় এ কর্মসূচি শুরু হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ […]

মাদকবিরোধী সচেতনতায় পাঁচ শতাধিক মানুষের সাইকেল র‌্যালি

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে নীলফামারীর ডোমারে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ শতাধিক সাইকেল আরোহীর অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা ও র‌্যালি […]

জেদ্দায় দ্বিপক্ষীয় বৈঠক: বাংলাদেশের হজযাত্রীদের জন্য নতুন সুযোগের আশ্বাস

জেদ্দায় ধর্মমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতিশ্রুতি; বাংলাদেশি হজযাত্রীদের জন্য সহযোগিতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর আলোচনা অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার না করলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং […]

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ৪৯১, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে; বর্তমানে চিকিৎসাধীন ৫ হাজার ৯১৫ জন সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে […]

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর

COP31-এ উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন দ্রুত ছাড় ও সহজ শর্তে সহায়তা নিশ্চিতের তাগিদ; নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। […]

নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনাল চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ

প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা; নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে […]

হাঙ্গেরিতে অরবানের আমলের দুর্নীতি তদন্তে উদ্ধার ২ কোটি ডলার

বনভূমির মাটির নিচে, খামারবাড়ি ও গুদামে লুকানো ছিল বিপুল নগদ অর্থ; সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাকের বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের তদন্ত চলছে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল থেকে শুরু করে খামারবাড়ি, গুদাম […]