বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাঙ্গেরিতে অরবানের আমলের দুর্নীতি তদন্তে উদ্ধার ২ কোটি ডলার

বনভূমির মাটির নিচে, খামারবাড়ি ও গুদামে লুকানো ছিল বিপুল নগদ অর্থ; সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাকের বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের তদন্ত চলছে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল থেকে শুরু করে খামারবাড়ি, গুদাম […]

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু,নতুন করে আক্রান্ত ১ হাজার ১৬৭ জন

৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৩০৬; নিশ্চিত আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যু বেড়ে ১ […]

স্বাভাবিক পরিবেশ না ফিরলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি

শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে বিজিএমইএ সভাপতির ঘোষণা; অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। চলমান শ্রম অসন্তোষ […]

জলবায়ু ঝুঁকির ভার বাংলাদেশের, অর্থায়নে বিকল্প পথের সন্ধান

২০৫০ সাল পর্যন্ত ১১৩টি অগ্রাধিকার উদ্যোগ বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন; আন্তর্জাতিক সম্মেলনে ঋণ-অনুদান নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশের মতবিরোধ বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিচারে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো দুর্যোগ সরাসরি প্রভাব ফেলছে দেশের কৃষি, পানিসম্পদ, জনস্বাস্থ্য ও মানুষের […]

মূল্যস্ফীতি থেকে পুলিশি আইন—বিভিন্ন ইস্যুতে ফ্রান্সে বিক্ষোভ

টানা পঞ্চম শনিবার রাজপথে আন্দোলনকারীরা, প্রস্তাবিত আইনকে ‘হত্যার লাইসেন্স’ বলছেন বিরোধীরা; মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইনের বিরোধিতাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে শনিবার ফ্রান্সের বিভিন্ন স্থানে আবারও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে উচ্চবিদ্যালয় অবরোধ এবং জীবনযাত্রার ব্যয় […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে সদস্যরা, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো […]

এনভিডিয়া কেলেঙ্কারিতে মেগাস্পিডকে নিষেধাজ্ঞার আওতায় না আনায় ক্ষোভ মার্কিন অর্থমন্ত্রীর

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করার বিষয়ে কয়েক মাস ধরেই মার্কিন কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর একমত ছিল বলে দাবি অর্থমন্ত্রীর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক […]

শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে, রাজশাহীর পুলিশ লাইন স্কুলে বড় ভবন নির্মাণের ঘোষণা দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন […]

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ঢাকায় আন্তর্জাতিক এক্সপো

১০ দেশের ক্রেতা-বিনিয়োগকারীর অংশগ্রহণ, থাকছে ২৪০টি স্টল ও চারটি বিশেষ সেমিনার বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বিশ্ববাজারে তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ এক্সপো ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত […]

রাজধানী ঢাকা পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও জনপরিসর পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর […]