বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষ উড়াওয়ের। জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ উড়াও শহরের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা সন্তোষ উড়াওয়ের ছেলে। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায়, […]

বাংলাদেশের স্বপ্ন ভেঙে সাফের ফাইনালে পাকিস্তান

তুলনামূলক ভালো খেলেও ৮৬ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ স্বাগতিকদের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল পাকিস্তান; ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তুলনামূলক ভালো খেলেও নিজেদের ভুলে গোল হজম করে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে স্বাগতিকদের। অন্যদিকে, এই জয়ে প্রথমবারের মতো […]

পঞ্চগড়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত, আহত ২

ডায়ালাইসিস শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন হকিকুল ইসলাম। আহতদের একজন তাঁর স্ত্রী, অন্যজন ইজিবাইকচালক। পঞ্চগড়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হকিকুল ইসলাম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ ইজিবাইকের চালক আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় […]

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবাকে রোগের চিকিৎসায় সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। স্বাস্থ্যসেবাকে কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি […]

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

কোস্ট গার্ডের অভিযানে দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ […]

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

সাভারের নগরচর এলাকায় গভীর রাতে বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকার সাভারে রোজিনা (৩৫) নামে এক নারীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় নিজেদের বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় […]

সামরিক বাহিনীতে কাটানো আট বছর জীবনের শ্রেষ্ঠ সময়: স্পিকার

রাওয়া সদস্য হওয়াও গৌরবের; মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য—‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সদস্য হওয়াও গৌরবের। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করেছেন তিনি। আজ রাজধানীর […]

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২

রাখাইনের পোন্নাগিউনে হামলায় আহত অন্তত ১৮; নিরাপদ আশ্রয় ভেবে শিবিরে বসবাস করছিলেন বাস্তুচ্যুতরা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে এ […]

তিন দফা দাবিতে সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভোর ৬টা থেকে বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহনের শ্রমিকদের কর্মবিরতি; কদমতলীর ঘটনায় মামলা প্রত্যাহারসহ তিন দাবি তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে কর্মবিরতি সফল করার […]

খাদ্য সংগ্রহে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা, প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় এবং দেশের মানুষ যাতে ভালো থাকে, সে বিষয়ে সজাগ […]