বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এআইয়ের বিস্তারে পাঁচ বছরে সাইবার হামলার ঝুঁকি বাড়বে ১০ গুণ

সাইবার নিরাপত্তায় পিছিয়ে দেশের অনেক প্রতিষ্ঠান; বিনা খরচে প্রশিক্ষণের প্রস্তাব উন্নয়ন সহযোগীদের, ১২০ পদে নিয়োগের উদ্যোগ দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক লেনদেন—প্রযুক্তির ছোঁয়ায় জীবনযাত্রা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তবে এই সহজীকরণের পাশাপাশি বাড়ছে নিরাপত্তাঝুঁকিও। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারে আগামী পাঁচ বছরে দেশে সাইবার হামলার ঝুঁকি অন্তত ১০ গুণ বাড়তে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে […]

১৩ দিনের অসন্তোষের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু, তবে মালিকপক্ষের সিদ্ধান্তে ৪২টি কারখানায় সাধারণ ছুটি টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকরা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে কিংবা শ্রমিকবাহী পরিবহনে করে দূরবর্তী কারখানায় যেতে দেখা যায় তাঁদের। অধিকাংশ কারখানায় উৎপাদন […]

ন্যাটোতে যোগ দিতে দনবাস ছাড়বে ইউক্রেন? আলোচনায় নতুন প্রস্তাব

মার্কিন প্রস্তাবের দাবি নিশ্চিত করেনি ওয়াশিংটন; নিরাপত্তার নিশ্চয়তা পেলে বিষয়টি গণভোটে দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাবের কথা নিশ্চিত করা হয়নি। মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, […]

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, দগ্ধ ৮ বসতঘর

টিঅ্যান্ডটি কলোনিতে ভোরের অগ্নিকাণ্ডে পুড়েছে একটি দোকানও; ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। নিহত যুবকের পরিচয় নিহত শাহরিয়ার […]

মানবপাচার থেকে পৃথক অপরাধ হিসেবে অভিবাসী চোরাচালান, নতুন আইনে গুরুত্ব

অনিয়মিত পথে বিদেশযাত্রার চেষ্টাকারী সবাই অপরাধী নন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; অপরাধী চক্র শনাক্তের পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বান ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এ অভিবাসী চোরাচালানকে পৃথক ও স্বতন্ত্র অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মানবপাচার ও অভিবাসী চোরাচালানের মধ্যে পার্থক্য যথাযথভাবে চিহ্নিত করে অপরাধের ধরন অনুযায়ী কার্যকর তদন্ত […]

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও মহাসড়কে নিরাপত্তায় আনসারের চার প্লাটুন

নিয়মিত টহল-নজরদারির পাশাপাশি সড়ক দুর্ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন সদস্যরা নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশৃঙ্খলা প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাঁরা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি মানবিক সেবায়ও ভূমিকা […]

চমেক হাসপাতালে দুই দিনে দুই সন্দেহভাজন আটক, উদ্ধার চোরাই মোবাইল

আনসার সদস্যদের সতর্কতায় চুরির চেষ্টা ব্যর্থ; মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় একজনকে আটক করা হয়। পরদিন শনিবার সকালে একই ওয়ার্ডের সামনে মোবাইল চুরির সময় আরেকজনকে হাতেনাতে আটক করা হয়। […]

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ক্যাবল চুরির চেষ্টা, উদ্ধার ২০০ কেজি

আনসার সদস্যদের তৎপরতায় চুরি করতে নেওয়া বৈদ্যুতিক ক্যাবল ফেলে পালাল ৫-৬ জনের চোরচক্র কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেছে সংঘবদ্ধ একটি চোরচক্র। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি করতে নেওয়া প্রায় ২০০ কেজি মূল্যবান বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের […]

সরকারি জমি দখল ও প্রতারণার অভিযোগে জঙ্গল সলিমপুরে নজরদারি

দলিলের জমির দাগ ও বাস্তব দখলের মধ্যে অসংগতি রয়েছে বলে দাবি পুলিশের। সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগও অস্বীকার করে বিষয়টি তদন্তের কথা জানিয়েছে সংস্থাটি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছে জেলা পুলিশ। এ এলাকায় জমি কেনা এবং বিজিবি ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় পুলিশ সুপার তাঁকে হুমকি […]

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষ উড়াওয়ের। জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাষ উড়াও শহরের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা সন্তোষ উড়াওয়ের ছেলে। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায়, […]