বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্রমিক মৃত্যুর গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী […]

ওয়াল স্ট্রিটে প্রযুক্তি শেয়ারে দরপতন, বাড়ল ডলারের দাম

এনভিডিয়া প্রধানের পদত্যাগের খবরে অস্থিরতা, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রযুক্তি খাতের শেয়ারবাজারে চাপ অব্যাহত থাকায় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের অধিকাংশ সূচকে দরপতন হয়েছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের খবরে প্রযুক্তি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে আসেনি—এমন ইঙ্গিত পাওয়া নতুন তথ্য প্রকাশের পর ডলারের দাম বেড়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে […]

সারাদেশে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় বড় পরিবর্তন নেই

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট হয়েছে, আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা আবহাওয়ার সিনপটিক […]

হরমুজে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে দুই তেলবাহী জাহাজে আগুন

অনুমতি ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে যাওয়ার সময় মাইনে আঘাত লাগে বলে দাবি ইরানের হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার তারা এ তথ্য জানায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমানে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, […]

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবরে মন্তব্য নেই ভারতের

প্রত্যর্পণ আইন অনুযায়ীই প্রক্রিয়া চলবে, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। এর মধ্যে একটি হলো সামরিক বিমান বা সামরিক বাহিনীর মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং অন্যটি […]

ইরানের সঙ্গে আপাতত যুদ্ধে ফিরতে চান না ট্রাম্প

যুদ্ধের বদলে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বজায় রাখতে চায় ওয়াশিংটন ইরানের সঙ্গে আপাতত নতুন করে যুদ্ধে জড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ অব্যাহত রেখে তেহরানকে চাপে রাখতে চায় তাঁর প্রশাসন। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তার […]

নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু

সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে তার কাটার চেষ্টা, নিহতের পরিচয় শনাক্ত হয়নি নরসিংদী শহরে উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বাসাইল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলিশ […]

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকারের মহাপরিকল্পনা

বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ; তিন ধাপে বাস্তবায়ন হবে অর্থনৈতিক রূপান্তর কৌশল বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ […]

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ৭টিতে

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মালিকপক্ষের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া আরও সাতটি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের […]

কুমিল্লায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১০ থেকে ১২টি দোকান

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস প্রশাসনের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে সাহেবাবাদ ইউনিয়নের এ বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে বুড়িচং ফায়ার […]