বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মূল্যস্ফীতি থেকে পুলিশি আইন—বিভিন্ন ইস্যুতে ফ্রান্সে বিক্ষোভ

টানা পঞ্চম শনিবার রাজপথে আন্দোলনকারীরা, প্রস্তাবিত আইনকে ‘হত্যার লাইসেন্স’ বলছেন বিরোধীরা; মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইনের বিরোধিতাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে শনিবার ফ্রান্সের বিভিন্ন স্থানে আবারও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে উচ্চবিদ্যালয় অবরোধ এবং জীবনযাত্রার ব্যয় […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে সদস্যরা, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো […]

এনভিডিয়া কেলেঙ্কারিতে মেগাস্পিডকে নিষেধাজ্ঞার আওতায় না আনায় ক্ষোভ মার্কিন অর্থমন্ত্রীর

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করার বিষয়ে কয়েক মাস ধরেই মার্কিন কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর একমত ছিল বলে দাবি অর্থমন্ত্রীর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। শুক্রবার সিএনবিসিকে দেওয়া এক […]

শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে, রাজশাহীর পুলিশ লাইন স্কুলে বড় ভবন নির্মাণের ঘোষণা দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন […]

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ঢাকায় আন্তর্জাতিক এক্সপো

১০ দেশের ক্রেতা-বিনিয়োগকারীর অংশগ্রহণ, থাকছে ২৪০টি স্টল ও চারটি বিশেষ সেমিনার বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বিশ্ববাজারে তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ এক্সপো ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত […]

রাজধানী ঢাকা পরিচ্ছন্ন রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর

বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও জনপরিসর পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর […]

বৈশ্বিক প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তিনি; তালিকায় রয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত […]

৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা: জহির উদ্দিন স্বপন

সিপাহি-জনতার বিপ্লবকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি হিসেবে উল্লেখ; জাতীয় সংহতির চেতনায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি […]

ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ; মামলার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড ও ৩০টি চেক বই উদ্ধার নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। […]

ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন

গাজায় বেসামরিক প্রাণহানি কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ; নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের অবনতির কথা নতুন স্মৃতিকথায় তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি, প্রতিশ্রুতি দিয়েও বারবার তা রক্ষা করেননি তিনি। ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাকেই বেশি গুরুত্ব […]