বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গুম-খুন ও জুলাইয়ের হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী

১৬-১৭ বছরের রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তে বিভিন্ন জেলায় যাবে ট্রাইব্যুনালের তদন্ত দল; তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িতদের […]

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিন ব্লক, দুটিতে রিং পরানো হয়েছে

এনজিওগ্রামে তিন স্থানে ব্লক ধরা পড়ে; দুটি স্থানে স্টেন্ট, অন্যটিতে বেলুনের মাধ্যমে চিকিৎসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি […]

নারী ও তরুণদের নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান: চসিক প্রশাসক

রাজনৈতিক পরিচয়ের চেয়ে মেধা, যোগ্যতা ও পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ: চসিক প্রশাসক শাহাদাত হোসেন; নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশাসনিক জটিলতা কমানোর তাগিদ নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ […]

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান তারেক রহমানের; পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল […]

রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমাল সরকার

১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে কম শুল্ক কার্যকর থাকবে; ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপেল ও মাল্টা আমদানিতে করভার ১২১.৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আগামী ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ ছাড়া আগামী ২৪ […]

গোপালগঞ্জ-ফেনীর এসপিসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

তিন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিও রয়েছেন বদলির তালিকায়; অবিলম্বে কার্যকর হবে আদেশ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক […]

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ প্রয়োজন: খাদ্যমন্ত্রী

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যে ভেজালের বিভিন্ন ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা; পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে ঢাকাসহ তিন স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা […]

মাদক ব্যবসার অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

মাদক উৎপাদন ও সরবরাহের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির; সীমান্তে ড্রোন নজরদারি বাড়ানোর তাগিদ মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে […]

সৌরবিদ্যুৎ স্থাপন বিল নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে প্রতিবেদন আকারে বিলটি সংসদে জমা দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম […]

কর্মসংস্থান ও বিনিয়োগে কাতারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টিতে দোহাকে প্রস্তাব; বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে […]