বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে শুরু তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো

১২টি রপ্তানি খাতের ১৬১ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে; ১৩ দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৪০টি স্টলে পণ্য প্রদর্শন দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ এক্সপোতে দেশের ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রোববার (১৫ […]

এনআইডি সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা, সতর্ক করল ইসি

নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অর্থ দাবি করছে চক্র; এনআইডি-সংক্রান্ত সেবার জন্য ১০৫ নম্বরে যোগাযোগের পরামর্শ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। চক্রটির সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে […]

সংসদের মর্যাদা রক্ষায় পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান স্পিকারের

সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র এমপিদের একে অপরের বক্তব্য ধৈর্যসহকারে শোনার অনুরোধ; আপত্তিকর শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা জাতীয় সংসদের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আরও বেশি পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে একে অপরের বক্তব্য ধৈর্যসহকারে শোনার অনুরোধ […]

ভোক্তা অধিকারের অভিযানে ২৪ জেলায় ৬৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজার তদারকিতে ভোক্তা অধিকারের ৩৯ টিমের অভিযান; মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ২৪ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৬টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার […]

বাজার সংকোচনের চেয়েও বেশি কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

প্রথম ৯ মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১.৮২ বিলিয়ন ইউরো; বিপরীতে চীন ও ভিয়েতনাম নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। ফলে সামগ্রিক বাজারের সংকোচনের তুলনায় […]

প্রথমবার আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা সরকারের

নিউইয়র্ক বা লন্ডনের বাজারে বন্ড ছাড়ার পরিকল্পনা; অর্থায়নের উৎস বহুমুখী করতে সামুরাই, পান্ডা ও সুকুক বন্ডের উদ্যোগও নেওয়া হচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড (সভরেন বন্ড) ছাড়ার পরিকল্পনা করছে সরকার। প্রচলিত ঋণদাতা সংস্থার বাইরে অর্থায়নের নতুন উৎস তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ […]

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত শেষ করতে আরও সাত দিন সময় চাইল কমিটি

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশনা ছিল; আলামত ও ভিডিও ফুটেজ যাচাই করছে তদন্ত দল কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করতে আরও সাত কর্মদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বিকেল পৌনে ৪টার […]

আনসার বাহিনীর মহাপরিচালক পদে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ নিয়োগ

একই প্রজ্ঞাপনে সেনাবাহিনীর আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বদলি ও পদায়ন; আদেশ কার্যকর অবিলম্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তাঁকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ […]

বাজারে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

সাড়ে আট মাসে ১০ হাজার ১৪৪টি অভিযান, ১৬ হাজার ৫২৯ প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকার বেশি জরিমানা; সাত পণ্যের বাজারে ৬৭টি মামলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুষ্ঠু […]

গুম-খুন ও জুলাইয়ের হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী

১৬-১৭ বছরের রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তদন্তে বিভিন্ন জেলায় যাবে ট্রাইব্যুনালের তদন্ত দল; তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এসব ঘটনায় জড়িতদের […]