মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুলছাত্র নিহত; বাবা আহত

মোটরসাইকেলে থাকা বাবাও আহত; ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ১৩ বছরের সৌম্যদীপের ফরিদপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা […]

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা

বাম পা হারানোর পর চলাফেরায় সীমাবদ্ধতায় ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে থাকা এই নেতার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে […]

দিনাজপুরে মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শরীরে আঘাতের চিহ্ন থাকার দাবি বাবার; জিজ্ঞাসাবাদের জন্য আটক মাদ্রাসার পরিচালক দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে সাত বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর বিরল পৌর শহরের কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহর […]

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় চট্টগ্রামে এসপি পদমর্যাদার কর্মকর্তা গ্রেপ্তার

নাসিরাবাদ পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম; সম্প্রতি জব্দ করা হয়েছিল তার দুটি মোবাইল ফোন ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর […]

রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি দাবি; ইয়েমেনে সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোট। অন্যদিকে, ইয়েমেনের আল-জাউফ অঞ্চলে সৌদি আরবের একটি সশস্ত্র […]

জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান, আইজেনকোটের প্রত্যাখ্যান

ইরানের হুমকি মোকাবিলায় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বললেন নেতানিয়াহু; প্রস্তাবকে ‘ছলনা’ বললেন আইজেনকোট ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কেবল এ ধরনের সরকারই ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে নেতানিয়াহুর এই আহ্বানকে কৌশল ও ছলনা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন সরকার গঠনের দায়িত্ব […]

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: জুবাইদা রহমান

নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী; প্রতিরোধযোগ্য রোগ নিয়ে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা ভুগছেন বলে মন্তব্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান […]

এআইয়ের বিস্তারে পাঁচ বছরে সাইবার হামলার ঝুঁকি বাড়বে ১০ গুণ

সাইবার নিরাপত্তায় পিছিয়ে দেশের অনেক প্রতিষ্ঠান; বিনা খরচে প্রশিক্ষণের প্রস্তাব উন্নয়ন সহযোগীদের, ১২০ পদে নিয়োগের উদ্যোগ দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক লেনদেন—প্রযুক্তির ছোঁয়ায় জীবনযাত্রা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তবে এই সহজীকরণের পাশাপাশি বাড়ছে নিরাপত্তাঝুঁকিও। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারে আগামী পাঁচ বছরে দেশে সাইবার হামলার ঝুঁকি অন্তত ১০ গুণ বাড়তে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে […]

১৩ দিনের অসন্তোষের পর কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু, তবে মালিকপক্ষের সিদ্ধান্তে ৪২টি কারখানায় সাধারণ ছুটি টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকরা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে কিংবা শ্রমিকবাহী পরিবহনে করে দূরবর্তী কারখানায় যেতে দেখা যায় তাঁদের। অধিকাংশ কারখানায় উৎপাদন […]

ন্যাটোতে যোগ দিতে দনবাস ছাড়বে ইউক্রেন? আলোচনায় নতুন প্রস্তাব

মার্কিন প্রস্তাবের দাবি নিশ্চিত করেনি ওয়াশিংটন; নিরাপত্তার নিশ্চয়তা পেলে বিষয়টি গণভোটে দিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা—এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাবের কথা নিশ্চিত করা হয়নি। মার্কিন এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, […]