স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষ থেকে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নির্ধারণ করা হবে। এক্ষেত্রে তৃণমূলের মতামত ও প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে দল থেকে একজন মাত্র একক প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করাই এখন প্রধান দায়িত্ব উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীরা সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং তাদের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকবেন।
নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই বিভাগের আরও খবর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম…
ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: শফিকুর রহমান
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে…
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের নিয়োগে হেফাজতের আপত্তি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে…
‘মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নেই’: অলি আহমদ
বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময়…
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ইসলামিক দেশগুলোর মধ্যে যদি…

