রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। সাংবিধানিক বিধান অনুযায়ী শূন্য হওয়া এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠিয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। এ কারণে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে শূন্য আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
‘দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে’
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশন এখন সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে।
৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য বেশি সময় নেওয়া হবে না। দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদ সদস্যের পদ শূন্য হওয়ায় এখন ঠাকুরগাঁও-১ আসনে নতুন প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এই বিভাগের আরও খবর
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের…
কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত…
বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে কর্মী পাঠানোয় জোর
দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার…
মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যেসব দেশ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল…
আরও পড়ুন
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…

