রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন থানা ও ইউনিটের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

ডিএমপি জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও ঝটিকা মিছিল আয়োজনের উদ্দেশ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। এ অবস্থায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়।

গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি আরও জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা, প্রবেশপথ ও জনসমাগমস্থলে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন