শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বাজারজাতকরণে সমন্বয় সভা

সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। Satkhira Resilient Water System Pilot Project-এর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং Save the Children in Bangladesh-এর সহায়তায় এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় পর্যায়ের মোট ৫৯ জন অংশীজন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫০ জন স্থানীয় ভ্যানচালক ও পানি সরবরাহকারী এবং ৯ জন কমিউনিটি-বেজড অর্গানাইজেশনের (CBO) প্রতিনিধি ছিলেন।

সভায় কমিউনিটি পর্যায়ে নিরাপদ RO পানি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে CBO ও ভ্যান অপারেটরদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পানি সরবরাহ ও বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করা এবং ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক এলাকায় নিরাপদ পানি পৌঁছে দিতে বিদ্যমান বিভিন্ন জটিলতা চিহ্নিত ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় পানির মূল্য নির্ধারণ, সরবরাহ ও বিতরণ পদ্ধতি এবং দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের কাছে পানি পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ করার বিষয়গুলোও গুরুত্ব পায়।

সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ RO পানি অগ্রাধিকার ভিত্তিতে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়ে আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে পানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, সহজলভ্য ও জনবান্ধব করতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিয়মিত সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে শুধু অবকাঠামো বা প্রযুক্তি যথেষ্ট নয়; এর সঙ্গে স্থানীয় জনগণের অংশগ্রহণ, মালিকানাবোধ, পরিকল্পনায় সম্পৃক্ততা এবং কার্যকর বিতরণ ব্যবস্থার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পানিসংকটজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, পানি সরবরাহকারী, CBO, ভ্যান অপারেটর এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানি সবার নাগালের মধ্যে নিয়ে আসা সম্ভব।

আয়োজকরা জানান, সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি কার্যকর ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন