রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
নতুন নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই সরকার এই নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এর মাধ্যমে বিশেষ করে সন্ধ্যা ও রাতের ব্যস্ত সময়ে বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।
এই বিভাগের আরও খবর
পুলিশের সাবেক ডিসি ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি
যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ৬০ দিনের…
শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান
শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী…
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জনের…
মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন…
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…
ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা…
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…

