পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী।
ডিবি জানিয়েছে, অভিযানে তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনে ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার পর আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর ঘটনাটি তদন্তে নামে ডিবির মিরপুর বিভাগ।
ডিবি জানায়, তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে হামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, গাড়িটি তার নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক হিসেবে ল্যাংড়া রুবেলের নাম উঠে আসে। হামিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক সিন্ডিকেট ও গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধান চালায় ডিবি।
এরপর পল্লবীর কালশী এলাকা থেকে ল্যাংড়া রুবেলের সহযোগী হিসেবে পরিচিত পারভেজ ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ভক্সি গাড়ি উদ্ধার করা হয়। পরে গাড়িটির ভেতর তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।
পরবর্তীতে পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা ওই গোলাগুলিতে জড়িত ছিল। তবে ঘটনার বিস্তারিত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি আরও জানায়, গ্রেপ্তার ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে। গোলাগুলির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ…
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক…
সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও ককটেল উদ্ধার
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা: ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি…
ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা…
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার…
তিন বন্ধ পাটকল পুনরায় চালু হচ্ছে, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত তিনটি বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), প্রাণ-আরএফএল গ্রুপ এবং হ্যামকো…
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র,…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে অসুস্থ হয়ে…

