মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
চূড়ান্ত মনোনয়নে তারেক রহমানের প্রতি দলের নেতাদের আস্থা
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত হওয়ার পথে। একই সঙ্গে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে মির্জা ফখরুলের প্রার্থিতা প্রায় চূড়ান্ত হওয়ার কথা উঠে এসেছে।
তবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন এবং দলের মহাসচিব পদে পরিবর্তনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুলের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আব্দুল মঈন খানের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
ফখরুলকে ঘিরে শুভাকাঙ্ক্ষীদের ভিড়
রাষ্ট্রপতি পদে তাঁর নাম চূড়ান্ত হওয়ার গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। অনেকে তাঁকে শুভেচ্ছা জানান।
তবে বিষয়টি নিয়ে মির্জা ফখরুলকে খুব বেশি আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপকালে তাঁকে বলতে শোনা যায়, ‘আগে হোক, তারপর।’ ওই দিন সন্ধ্যা পর্যন্ত তিনি সচিবালয়ে অফিস করেন। পরে বেইলি রোডের সরকারি বাসভবনে গেলে সেখানেও শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়।
দলীয় সূত্র বলছে, আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
কেন মির্জা ফখরুল?
দলের নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন, জাতীয় রাজনীতিতে পরিচিতি এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য এগিয়ে রেখেছে।
তিনি ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের পর থেকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় সংকট, আন্দোলন এবং সাংগঠনিক নানা পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহূর্তে কিছুই বলার নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।’
তিনি বলেন, ‘বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। লুকোচুরির বিষয় নেই। আমরা দলের সর্বোচ্চ ফোরাম থেকে আগেই জানিয়েছি যে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান।’
মনোনয়ন ফরমে স্বাক্ষর বা সম্মতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মনোনয়ন ফরম তোলার ক্ষেত্রে স্বাক্ষর বা সম্মতির বিষয় নেই; মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্বাক্ষরের বিষয়টি আসে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর দেওয়া হয়েছে। কয়েকজনের নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুলের নামই বেশি আলোচিত বলে জানান তিনি।
ফখরুলের উত্তরসূরি রিজভী?
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন আসবে। সে ক্ষেত্রে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে তাঁকে দলের পরবর্তী মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
দলের কেন্দ্রীয় দপ্তর, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক কর্মসূচিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন রিজভী। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর বিস্তৃত যোগাযোগ এবং সাংগঠনিক ভূমিকার কারণে তাঁকে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিএনপির অতীত রীতিতেও দেখা গেছে, সিনিয়র যুগ্ম মহাসচিবদের মধ্য থেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। সে হিসেবে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি বলে দলীয় সূত্রগুলো মনে করছে।
এ বিষয়ে রুহুল কবীর রিজভী বলেন, ‘২০-২১ আগস্টের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে। দলের চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন। এখানে কারো ইচ্ছা-অনিচ্ছার বিষয় নেই।’
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান রয়েছে। ফলে কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে ১৩ আগস্ট বিকেল ৪টায়। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদ অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে পদ হারানোর বিধান
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হবে বলে তিনি জানান।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। বিএনপি ও তাদের জোটভুক্ত দলের ভোটার সংখ্যাই সবচেয়ে বেশি। ফলে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয়ের সম্ভাবনা অত্যন্ত জোরালো।
এনসিপির নাহিদ ইসলামের আপত্তি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভিন্নমত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর মতে, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত ছিল।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় সংস্কারের পক্ষে যাওয়ার পর সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। এতে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায় না। এ কারণে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। বর্তমান তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটগ্রহণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
এই বিভাগের আরও খবর
শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান
শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী…
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও…
তিন বন্ধ পাটকল পুনরায় চালু হচ্ছে, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত তিনটি বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে…
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র,…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে অসুস্থ হয়ে…
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ…

