নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে একটি বসতঘরে আগুন লেগে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রাজমিস্ত্রি মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সালাউদ্দিনের ভাড়া বাড়িতে বসবাস করতেন মাইদুলের পরিবার। ভোরের দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে তাদের ঘরে গ্যাস জমে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ঘরের ভেতর লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় মাইদুল, তার স্ত্রী বিউটি ও শিশু সন্তান মারুফ দগ্ধ হন। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কোনোভাবে ঘরের ভেতর গ্যাস লিক হয়ে জমে থাকতে পারে। ভোরে ঘরের বাসিন্দা লাইটার জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর গ্যাস লাইনের লিকেজের কারণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র…
৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া…
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের…
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র…
আরও পড়ুন
পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো.…
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি উভয় জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী…
