রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি উভয় জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছাবেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে চট্টগ্রামে যাবেন। দিনের কর্মসূচি সম্পন্ন করে একই রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা এবং উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল ১০০টি পরিবারকে নতুন ঘর প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। এসব পরিবারের অনেকেরই নিজেদের উদ্যোগে নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত ঘরগুলোকে দুর্যোগ-সহনীয়ভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে, যাতে ভবিষ্যতের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। প্রতিটি ঘরের আয়তন ১৮ ফুট × ১২ ফুট। এতে দুটি কক্ষের পাশাপাশি পাঁচ ফুট × পাঁচ ফুট আকারের একটি সংযুক্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীর কর্মসূচির প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তাঁর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে। তিনি জানান, নির্মাণকাজও শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি ইতোমধ্যে বাঁশখালীর বাহারছড়া এলাকায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যাতে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্য সংকটঃ ইরান যুদ্ধ বন্ধের ইতিবাচক বার্তা পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের মধ্যে আঞ্চলিক সামরিক সহযোগিতায় নতুন…
আরও পড়ুন
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত…
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা: নিহত ৪, আতঙ্কে আহত অন্তত ১৫ শিক্ষার্থী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও…
নেপালে সুশাসন নিশ্চিতে নজরদারি জোরদার, ৮৮৩০ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের…
ভারতের মানবাধিকারকর্মী জস্বন্ত সিং খালরার নিখোঁজ ও হত্যাকাণ্ড আবারও আলোচনায়
ভারতের পাঞ্জাবে মানবাধিকারকর্মী জস্বন্ত সিং খালরার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনা তিন দশক পরও আলোচনায় রয়েছে। সম্প্রতি তার জীবন ও কর্মভিত্তিক…

