অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন নিয়োগের অংশ হিসেবে দুইজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি অবসরে যাওয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন