ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৮, মামলা ৬৫
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ জন গ্রেপ্তার
ঢাকা, ৪ আগস্ট: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায়…
খুলনায় কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
খুলনায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানব…
ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: জামিনের পর মামলার অবস্থান বদল, প্রশ্নের মুখে তদন্ত
রাজধানীর ধানমন্ডিতে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মনির…
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া এক নাগরিকের ফোনকলের…
সিলেটে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ৫ হাজার পিস…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন…
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ…
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন অধ্যায়: উদ্বোধন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’
রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে স্মৃতিফলক উন্মোচনের…
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’
দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ (৫ আগস্ট) পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে স্মরণ, শ্রদ্ধা,…
নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে শিল্পকারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ এবং ঢাকার চারপাশের নৌপথ পরিবেশগতভাবে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে একাধিক শিল্পকারখানায় পরিদর্শন ও…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের উপমহাপরিচালকের বৈঠক, নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা জোরদারে গুরুত্ব
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক…
দলীয় এমপিদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের
দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
মানব পাচারকারীদের নতুন প্রতারণার কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে পরিচালিত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

