প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
ঢাকা, ৪ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (U.S. Pacific Fleet) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার।
মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং যৌথ সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি সামুদ্রিক নিরাপত্তা, পেশাগত সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
মানব পাচারকারীদের নতুন প্রতারণার কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব
ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি…
জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী…
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিসেম্বরের মধ্যে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৪ আগস্ট: কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি আগামী ডিসেম্বরের…
পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ৪ আগস্ট: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
খুলনায় কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
খুলনায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানব পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, দাম কমার আশা
সাতক্ষীরা: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে প্রায়…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর-সুবিধা, অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন…
ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: জামিনের পর মামলার অবস্থান বদল, প্রশ্নের মুখে তদন্ত
রাজধানীর ধানমন্ডিতে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মনির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে নানা প্রশ্ন উঠেছে। হত্যার অভিযোগে দায়ের করা…
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া এক নাগরিকের ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১ কেজি ৫০০…
সিলেটে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির অভিযোগে রাখা নগদ ২ লাখ ২০ হাজার…

