অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া এক নাগরিকের ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) সকাল ১০টা ৪০ মিনিটে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, উড়াকান্দা এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ মাদক রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি রাজবাড়ী সদর থানাকে জানায়।

পরে রাজবাড়ী সদর থানার এসআই সোহেবুর রহমান, এএসআই মো. মোকছেদ আলী এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিএনজিচালিত একটি যানবাহনে মাদক পাচারের সময় ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)। বর্তমানে তারা রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের তাৎক্ষণিক তথ্য প্রদান এবং পুলিশের দ্রুত পদক্ষেপের সমন্বয়ের ফলে এই অভিযান সফল হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের এমন সহযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন