কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতের আহ্বান পর্যটনমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
ঢাকা, ২ আগস্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের পর্যটন শিল্পের টেকসই বিকাশের জন্য নিরাপদ ও মানসম্মত পর্যটন পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপত্তা জোরদারে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত ‘মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মানিকগঞ্জকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে তথ্য ও সেবা কেন্দ্র, স্থানীয় হস্তশিল্প প্রদর্শন ও বিপণন কেন্দ্র এবং লাইফগার্ড সেবা চালুর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
পর্যটনমন্ত্রী বলেন, বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে হবে। প্রতিটি পর্যটনস্থানের স্বকীয়তা বিবেচনায় আলাদা থিম নির্ধারণ করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, নতুন পর্যটন প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণের অংশগ্রহণ ও অর্থনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, যাতে পর্যটনের সুফল স্থানীয় পর্যায়ে পৌঁছে।
আফরোজা খানমের মতে, দীর্ঘদিন ধরে দেশের পর্যটন খাত সম্ভাবনার তুলনায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ অবস্থার পরিবর্তনে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলোকে সাধারণ দর্শনার্থীদের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারমূলক ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রম আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন আফরোজা খানম। তিনি ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১ আগস্ট বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও…
বাবা-মায়ের জীবনস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিধান আনতে চায় সরকার
সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যাতে জীবদ্দশায়…
তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তিনজন প্রতিবন্ধী…
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস, তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই
ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন…
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১…
শ্রীলঙ্কার ইস্টার হামলা: সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
কলম্বো, ২ আগস্ট: ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলা ঠেকাতে দায়িত্বে অবহেলার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দারা এবং…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম অধিকার, শিশুশ্রম, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়াকড়ি…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও…
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি খাতকে উৎসাহিত করতে নন-বন্ডেড (বন্ড লাইসেন্সবিহীন) রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত কাঁচামাল…
স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ উদ্ধার তৎপরতায় গাজা…

