প্রক্সি পরীক্ষার জালিয়াতি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও তিনজন গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩১, ২০২৬
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক কর্মকর্তাসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) এবং জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। এর মধ্যে নুরন্নবী ও মো. সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২ কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। জুলফিকার আলী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
তদন্ত সূত্রে জানা যায়, কর অঞ্চল-নোয়াখালীর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় প্রকৃত প্রার্থীদের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের কাগজপত্র ও স্বহস্তে লেখা তথ্য যাচাইয়ের সময় কয়েকজনের হাতের লেখায় অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট কয়েকজন স্বীকার করেন যে, তাদের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এ ঘটনায় গত ২২ জুন সুধারাম মডেল থানায় প্রতারণা, জালিয়াতি ও সহায়তার অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শুরু থেকেই মামলাটির ছায়া তদন্ত চালিয়ে পরে আনুষ্ঠানিকভাবে তদন্তভার গ্রহণ করে সিআইডি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের অস্তিত্বের তথ্য পাওয়া গেছে, যারা অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দিত।
এই তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই পৃথক অভিযানে চট্টগ্রামের আগ্রাবাদে কর অঞ্চল-২ কার্যালয় থেকে নুরন্নবী ও মো. সোহেলকে এবং কক্সবাজারের মাতারবাড়ি এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় জুলফিকার আলীকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
সর্বশেষ খবর
1.
2.
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- ১০ মিনিট আগে
3.
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
- ৪৩ মিনিট আগে
4.
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
- ৪৬ মিনিট আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…

