শরীয়তপুরে স্বামীকে আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার; গ্রেপ্তার ৩
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ২৯, ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে নড়িয়া উপজেলার আচুড়া গ্রামের একটি বাগান থেকে ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, সেখানে কয়েকজন দুর্বৃত্ত একজন পুরুষকে আটকে রেখে এক নারীকে নির্যাতন করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে নড়িয়া থানাকে বিষয়টি জানানো হয়।
পরে সার্কেল অফিসার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে। আহত নারীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে নিয়ে কয়েকজন ব্যক্তি আটকে রাখে। পরে তাকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর ওই নারী যৌন সহিংসতার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ হযরত আলী খন্দকার (৪২), মো. রাব্বি (২৮) এবং ইমন খন্দকার (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা ফোনকলের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
এই বিভাগের আরও খবর
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
আরও পড়ুন
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…

