সোমবার, ২ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের ইটের আঘাতে আহত পঞ্চম শ্রেণির ছাত্র

আশুলিয়ার জিরানী বাজারে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চলাকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মাথায় আঘাত; দেওয়া হয়েছে দুটি সেলাই

ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে ইটের টুকরোর আঘাতে ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিমুলিয়া ইউনিয়নের এ এলাকায় ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থীর নাম নুরুজ্জামান সামি। সে বিকেএসপি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছোড়া ইটের একটি টুকরো তার মাথায় লাগে। এতে সে আহত হয়।

ক্লিনিকে চিকিৎসা, মাথায় দুটি সেলাই

আহত অবস্থায় সামিকে জিরানী বাজারের পাশের নাসির উদ্দিন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় দুটি সেলাই দেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে যান। বর্তমানে সে বাড়িতে রয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন