এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং জনসম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, এই রুট পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে। ভবিষ্যতে এই ফ্লাইট আর বন্ধ না করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি এবং পরবর্তী ফ্লাইটগুলোরও ভালো সাড়া পাওয়া গেছে। বিশেষ করে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ রুট চালু হওয়ায় ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই রুট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে অধ্যয়নরত শিক্ষার্থী, কর্মজীবী ও প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সরাসরি আকাশপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি ১৯৮০ সালে ঢাকা-নারিতা রুট চালুর ঐতিহাসিক প্রেক্ষাপটও স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের যাত্রার উদ্বোধন করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশ্যে ছেড়ে যায়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় এ রুট চালু হওয়ায় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে নতুন সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এই বিভাগের আরও খবর
১৮ মাস পর বাংলাদেশে আবারও স্যামসাংয়ের উৎপাদন শুরু, প্রযুক্তি উৎপাদন হাবে রূপান্তরের পথে নতুন অগ্রগতি
প্রায় দেড় বছর বিরতির পর বাংলাদেশে আবারও স্যামসাং…
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের শিশু ও কিশোর-কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে…
ইনজুরি সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার আশা প্রধান নির্বাচক বাশারের
আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরি…
ছয় মাসে ৬৮১টি ভুল সংবাদ শনাক্ত, সর্বনিম্ন ভুল সংবাদের তালিকায় বাসস: রিউমার স্ক্যানার
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে…
দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এইচ-১বি ভিসা কর্মসূচিতে ভারতীয়দের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, যুক্তরাষ্ট্রে তদন্ত জোরদার
যুক্তরাষ্ট্রের এইচ-১বি (H-1B) ও পার্ম (PERM) কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত জোরদার করেছে দেশটির শ্রম বিভাগের পরিদর্শক…
টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায়…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক…
নাবলুসে হামলার পর উত্তপ্ত পশ্চিম তীর, নতুন নিরাপত্তা সংকটে ইসরায়েল
পশ্চিম তীরের নাবলুসের কাছে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সময়ে বসতি সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ,…
ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয়…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক…
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও…

