প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের সৌজন্য সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়
- প্রান্তকাল ডেস্ক
- ৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের টেকসই বিকাশ নিশ্চিত করতে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাতের উন্নয়ন হতে হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে এ খাতে অনিয়মের সুযোগ কমে আসে।
আলোচনায় দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের প্রভাব এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল নিয়ে মতবিনিময় হয়।

রিহ্যাবের প্রতিনিধিরা জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, আবাসন খাত-সংশ্লিষ্ট সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যৌক্তিকভাবে বৃদ্ধি এবং রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহারে উল্লম্ব নগরায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নগরায়ন শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে দেশের অন্যান্য অঞ্চলেও পরিকল্পিতভাবে বিস্তৃত হওয়া প্রয়োজন। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন; রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল; সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ; ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী; ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ; রিহ্যাবের ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার; রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন; রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল; আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম; সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার; ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম।
এই বিভাগের আরও খবর
প্লটের নামে প্রতারণা: ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় ৩ ব্যক্তি ও ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
প্লট বরাদ্দের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি…
প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর বৈঠক, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ…
দুই মাসের মধ্যে মহাসড়ক চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশপ্রধানের
আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও…
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক, অগ্রাধিকার পেল কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা কর্মসূচি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের…
দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: পুলিশের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘চলো সংসদ’…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক রাহুল গান্ধী; কয়েক ঘণ্টা পর মুক্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী…
জনবিরোধিতার মুখে যুক্তরাজ্যে ডিজিটাল আইডি কার্ড পরিকল্পনা বাতিল
লন্ডন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পূর্ববর্তী সরকারের ঘোষিত বিতর্কিত ডিজিটাল আইডি কার্ড কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন। সরকার জানিয়েছে, এ…
দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী…
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, সরকারি প্যাকেজ শুরু ৫.০৫ লাখ টাকা থেকে
ঢাকা, ২১ জুলাই ২০২৬: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি…
দুই হাসপাতালে আনসারের অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ৬ সদস্যসহ আটক ৭
ঢাকা, ২১ জুলাই: দেশের দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে সংঘবদ্ধ নারী চোরচক্রের ছয় সদস্যসহ মোট সাতজনকে আটক করেছে বাংলাদেশ আনসার…
রাজধানীর ১২০ মোড়ে ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, ডিএমপির পরিকল্পনা
ঢাকা, ২১ জুলাই: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক…
একনেকে উঠছে ২ হাজার ৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান’ প্রকল্প
ঢাকা, ২১ জুলাই: দেশের গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় ২ হাজার ৮২ কোটি…
পরকীয়ার জেরে নারী হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই: সাভারে এক নারীকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. মাসুম ইসলামকে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে…

