দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এর বাস্তব প্রতিফলন দৃশ্যমান হবে।
মঙ্গলবার বিকেলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির বিকাশ, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং ব্যবসার সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে। শুধু ঘোষণা নয়, বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নেতৃত্বের অধীনে দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন আরও স্পষ্ট হবে।
তিনি জানান, ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও বিনিয়োগবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।
রপ্তানি খাতের সম্ভাবনার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, লেদার, এগ্রো প্রসেসিং ও লাইট ইঞ্জিনিয়ারিংসহ অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতগুলোতে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অনেকেই ছোট পরিসর থেকে যাত্রা শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন, বিদেশি বাজারে অংশগ্রহণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তাদের অনেকেরই বিদেশে গিয়ে বাজার অনুসন্ধান বা সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করার মতো আর্থিক সক্ষমতা থাকে না। তাই এ সময় তাদের প্রয়োজন সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। এ ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সক্রিয় ভূমিকা পালন করবে।
সভায় ইপিবির ব্যবস্থাপনায় ২০২৬-২৭ অর্থবছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। এ অনুযায়ী, ১২টি অগ্রাধিকার খাতকে গুরুত্ব দিয়ে ২৭টি দেশে মোট ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৭ আয়োজনের জন্য স্টিয়ারিং কমিটি অনুমোদন করা হয়। মেলার সম্ভাব্য উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২৭।
সভায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ইজারা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়।
এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
রাজধানীর ১২০ মোড়ে ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, ডিএমপির পরিকল্পনা
ঢাকা, ২১ জুলাই: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক…
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
ঢাকা, ২১ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে…
সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত…
হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, নিরাপত্তা ও ভূরাজনীতিতে বাড়ছে সমন্বয়ের চেষ্টা
মিসরের রাজধানী কায়রোতে মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া এবং যুক্তরাষ্ট্রের…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচার: ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই ২০২৬: প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠিয়ে মানবপাচার এবং ভিসা জালিয়াতির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের সাত…
‘অতীতে একসাথে ছিলাম, আছি এবং থাকবো’: প্রধানমন্ত্রী তারেক রহমান
শরিক নেতাদের নিয়ে যমুনায় নৈশভোজ | ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা…
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র জোটের বৈঠক | ‘৩১ দফা‘ ও ‘জুলাই সনদ‘ বাস্তবায়নের অঙ্গীকার আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
নিম্নমানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪টি প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের…
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ২০ জুলাই ২০২৬: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন…
প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রান্তকালঢাকা | ২০ জুলাই ২০২৬ দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে…
কৃত্রিম বুদ্ধিমত্তায় জোরপূর্বক অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক: মেটার নীতিতে বিশ্বজুড়ে সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রান্তকালতারিখ: ২০ জুলাই, ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারে ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়া বিভিন্ন ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু…
এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ
এক নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত যোগাযোগের জেরে সিঙ্গাপুরের মুসলিম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং আজ…

