ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৫, ২০২৬
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি সরকারের প্রস্তাবিত স্মার্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থসংস্থানের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপির ছায়া বাজেট ২০২৬–২৭ উপস্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য আতিক মুজাহিদ ৭১ দফা বাজেট-ভাবনা তুলে ধরেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী বাজেটে যে অর্থ বরাদ্দ করা হবে, তার প্রতিটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে তারা নজরদারি করবেন। তিনি বলেন, পরিসংখ্যাননির্ভর নামসর্বস্ব বাজেট নয়, বরং বাস্তবমুখী ও জনকল্যাণমুখী বাজেট দেখতে চায় এনসিপি।
তিনি দাবি করেন, কর্মসংস্থান, শিক্ষা খাতে বিনিয়োগ, ব্যাংক খাতের সংস্কার এবং জনগণমুখী অর্থনৈতিক কাঠামো গঠনের একটি রূপরেখা হিসেবে এনসিপির ছায়া বাজেট প্রস্তুত করা হয়েছে। তাঁর মতে, ব্যাংক খাতকে পরিবারকেন্দ্রিক সুবিধাভোগী ও লুটপাটের সংস্কৃতি থেকে বের করে এনে ব্যবসাবান্ধব ও স্বনির্ভর কাঠামোয় রূপান্তর করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া দেশের অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশঙ্কা তৈরি করেছে। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ–সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলিও অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেন তিনি।
স্মার্ট ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ১ কোটি ৪০ লাখ মানুষকে এ কর্মসূচির আওতায় আনার কথা বলা হচ্ছে। তাঁর হিসাব অনুযায়ী, এতে বছরে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তিনি প্রশ্ন রাখেন, এই অর্থ কি বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ কমিয়ে সংগ্রহ করা হবে, নাকি অতিরিক্ত উৎস থেকে অর্থায়ন করা হবে। বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি বহাল রেখে এত বড় অঙ্কের অর্থ প্রতিবছর কীভাবে সংস্থান করা হবে, সে বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে দায়বদ্ধতার সম্পর্ককে আরও শক্তিশালী করা হবে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি উৎপাদকদের ন্যায্য স্বার্থ রক্ষার বিষয়েও দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির ছায়া বাজেট কমিটির উপপ্রধান আবদুল্লাহ আল ফয়সাল, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং জয়নাল আবেদীন শিশির।
এই বিভাগের আরও খবর
দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ…
রাজধানীর ১২০ মোড়ে ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, ডিএমপির পরিকল্পনা
ঢাকা, ২১ জুলাই: রাজধানীর যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ট্রাফিক…
একনেকে উঠছে ২ হাজার ৮২ কোটি টাকার ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান’ প্রকল্প
ঢাকা, ২১ জুলাই: দেশের গ্রামীণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ…
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, প্রয়োজন হলে দায়িত্ব পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
ঢাকা, ২১ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে…
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচার: ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ঢাকা, ২১ জুলাই ২০২৬: প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বজায় রাখতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ২০ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার…
হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা, নিরাপত্তা ও ভূরাজনীতিতে বাড়ছে সমন্বয়ের চেষ্টা
মিসরের রাজধানী কায়রোতে মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া এবং যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিনিধির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকগুলো হর্ন অব আফ্রিকা ও লোহিত…
‘অতীতে একসাথে ছিলাম, আছি এবং থাকবো’: প্রধানমন্ত্রী তারেক রহমান
শরিক নেতাদের নিয়ে যমুনায় নৈশভোজ | ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা…
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে মিত্র জোটের বৈঠক | ‘৩১ দফা‘ ও ‘জুলাই সনদ‘ বাস্তবায়নের অঙ্গীকার আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
নিম্নমানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪টি প্রতিষ্ঠানের ৮ ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের…
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ২০ জুলাই ২০২৬: ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেছেন…
প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে নির্ভুল তথ্যভাণ্ডার গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রান্তকালঢাকা | ২০ জুলাই ২০২৬ দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে…
কৃত্রিম বুদ্ধিমত্তায় জোরপূর্বক অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক: মেটার নীতিতে বিশ্বজুড়ে সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রান্তকালতারিখ: ২০ জুলাই, ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারে ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়া বিভিন্ন ফিচার স্বয়ংক্রিয়ভাবে চালু…

