কয়েক বছরের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: মাহদী আমিন
- নিজস্ব প্রতিবেদক
- মে ১২, ২০২৬
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশের কোটি কোটি পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে। মানুষ অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত হবে।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনের রূপরেখা” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ প্রদান নয়। শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিকের গুণাবলি গড়ে তুলতে হবে, যাতে তারা মেধা, মননশীলতা ও সৃজনশীলতার পাশাপাশি মূল্যবোধ ও নৈতিকতা ধারণ করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশে একজন কৃষকের হাতে থাকবে কৃষক কার্ড। সেই কার্ডের মাধ্যমে কৃষক সরকারি ভর্তুকি, কৃষিঋণ, কৃষি বীমা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সুবিধা পাবেন। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে কৃষির উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব হবে।
স্বাস্থ্যখাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ই-স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষ স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দুরারোগ্য রোগের চিকিৎসাও সরকারি ব্যবস্থাপনায় নিশ্চিত করা হবে।
শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, ‘এক শিক্ষক এক ট্যাব’ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের শিক্ষাদানের সুযোগ তৈরি হবে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও সামাজিক মর্যাদা বাড়বে।
বেকারত্ব নিরসনের পরিকল্পনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, পর্যায়ক্রমে চিনিকল, পাটকল ও পাটজাত শিল্প চালু হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে নারীদের জন্য স্বল্প সুদে ঋণ ও পরিবার কার্ডের মাধ্যমে আর্থিক ক্ষমতায়নের সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর সুবিধার জন্য প্রবাসী কার্ড চালু করা হবে। এছাড়া স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুন ব্যাগ, জুতা ও স্কুল পোশাক দেওয়া হবে এবং মধ্যাহ্নভোজ নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পায়।
ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার বিষয়ে মাহদী আমিন বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ভাষা শিক্ষা কেন্দ্র চালু করা হবে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে মেধাপাচারকে মেধা বিনিময়ে রূপান্তর করা।”
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করে শিক্ষার্থীদের দক্ষতা, দলগত কাজ এবং পারস্পরিক যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান ও আন্তর্জাতিক অবস্থান উন্নয়নের মাধ্যমে বিশ্ব শিক্ষা মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

