২০২৮ সালের মধ্যে আরও ৮০৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
- নিজস্ব প্রতিবেদক
- মে ৭, ২০২৬
প্রান্তকাল প্রতিবেদন:
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে প্রায় ১ হাজার ৪৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা মোট বিদ্যুৎ সক্ষমতার প্রায় ৫ শতাংশ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিপিডিবির তথ্যমতে, ইতোমধ্যে ১৩টি সৌরবিদ্যুৎ প্রকল্পে ৫৭২ দশমিক ৬ মেগাওয়াট উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি রুফটপ সৌরবিদ্যুৎ কর্মসূচির আওতায় অতিরিক্ত প্রায় ৫ মেগাওয়াট সক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যা চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে দেশে ১ হাজার ১৭৪ মেগাওয়াট ক্ষমতার ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে সরকারি উদ্যোগে ৬টি এবং বেসরকারি খাতে ২০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। ক্যাপটিভ ও অফ-গ্রিড নবায়নযোগ্য বিদ্যুৎসহ মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রুফটপ সোলার ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প সম্প্রসারণ করা গেলে আমদানি-নির্ভর জ্বালানির ওপর দেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও কমে আসতে পারে।
জ্বালানি উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ সম্প্রতি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জ্বালানি বিশ্লেষকরা মনে করছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে নীতির ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি জ্বালানি মহাপরিকল্পনা অত্যন্ত জরুরি। তাদের মতে, অব্যবহৃত সরকারি জমি ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে পারবে।
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার তথ্যমতে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বর্তমানে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। দক্ষিণ এশিয়াতেও সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে পাকিস্তান, ভিয়েতনাম ও শ্রীলঙ্কা এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এই বিভাগের আরও খবর
বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ,…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই…
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

