পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা, ২৯৩ আসনে গণনা—দিলীপের জয়, ভবানীপুরে অনিশ্চয়তা
- প্রান্তকাল ডেস্ক
- ৪১ মিনিট আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সোমবার (৪ মে) ঘোষণা করা হয়েছে। দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হওয়ায় আপাতত ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হচ্ছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি এবং দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট হয়। নির্বাচনকে মোটের ওপর শান্তিপূর্ণ ও অবাধ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াই ছিল আলোচনায়। বিজেপির প্রার্থীদের মধ্যে মেদিনীপুরের নেতা দিলীপ ঘোষ আবারও খড়্গপুর সদর আসনে জয় পেয়েছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর ২০২৪ সালে বর্ধমান-দুর্গাপুরে পরাজিত হলেও এবারের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভবানীপুরে এটি ‘প্রেস্টিজ ফাইট’ হিসেবে দেখা হয়। তবে ওই আসনে এখনও গণনা সম্পূর্ণ হয়নি। কয়েক দফা গণনা বাকি থাকায় ফলাফল অনিশ্চিত রয়েছে এবং সর্বশেষ তথ্যে শুভেন্দু পিছিয়ে আছেন।
ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে।
এই বিভাগের আরও খবর
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার কঠোর, শুরু হয়েছে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে…
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের, ইরানের কঠোর হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচলে সহায়তার জন্য…
পুলিশের ইউনিফর্মের কালার পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্ট…
দুদকের মামলায় মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক…
যুদ্ধের প্রভাবে থমকে দুবাইয়ের জেবেল আলি বন্দর, পাকিস্তানমুখী হচ্ছে ইরানের বাণিজ্য
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দুবাইয়ের জেবেল আলি বন্দরে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত, এশিয়াজুড়ে জ্বালানি সংকটে ‘বড় প্রভাব’—জাপানের সতর্কবার্তা
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের প্রভাব…
১৭৯ ‘শ্যাল’, ৩ ‘উইল’: যুক্তরাষ্ট্রের চুক্তিতে বাংলাদেশের কাঁধেই বেশি বোঝা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড’ (এআরটি) নিয়ে নতুন…
গণভোটের রায় নিয়ে সরকারকে কঠোর বার্তা, ‘নিজের ভোটের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী’—গোলাম পরওয়ার
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য…
অস্কারে এআই-নির্ভর অভিনয় ও চিত্রনাট্য অযোগ্য ঘোষণা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে নতুন নিয়ম জারি করেছে আয়োজক সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস…
‘যুদ্ধ থামেনি’—গাজায় বিরতি ভঙ্গ করে চলছেই ইসরাইলি হামলা, নতুন আক্রমণের আশঙ্কা
গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহর ধ্বংসস্তূপে এখনো প্রতিদিন শোনা যাচ্ছে ইসরাইলি ড্রোনের শব্দ ও বিস্ফোরণের বিকট আওয়াজ। কাগজে-কলমে যুদ্ধবিরতি…
ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার জাহাজের সংঘর্ষ, পণ্য খালাসে অনিশ্চয়তা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দু’টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২…
পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি
ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে…

