রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মাসুদ রানা চৌকিদার (৩৮) ২। শাকিল (২১) ৩। মামুন (৪০) ৪। মোঃ রাব্বি (২৬) ৫। মোঃ আসাদ মিয়া (৪৫) ৬। মোঃ পলাশ শেখ (৩৭) ও ৭। আনোয়ার হেসেন (৪৪)।
শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকা ও তৎপরবর্তী সময়ে আভিযানিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি বেশ কিছুদিন যাবত আন্তঃজেলা ডাকাত দলের বিপক্ষে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বনশ্রীর শ্যুটিংসহ ডাকাতি ঘটনায় স্বর্ণালংকার উদ্ধার,উক্ত ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধীদের গ্রেফতার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় সম্পৃক্তদের গ্রেফতারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিগত জানুয়ারি ২০২৫ হতে অদ্যাবধি ডিবি কর্তৃক ডাকাত চক্রের মোট ৮৭ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পায় ডিবি যাদের মূল লক্ষ্য স্বর্ণের দোকান ডাকাতি করা। এক্ষেত্রে ডাকাতি কার্যক্রম সংঘটনের পূর্বে তারা রেকি করে এবং ডাকাতি কাজে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। ফলে সমগ্র বাংলাদেশের এধরনের আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর ডিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে ১০/১২ জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল গতকাল শনিবার রাত অনুমান ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদারকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্ত প্রস্তুতকৃত ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম্ব ডিজপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করত আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ডাকাতি পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি সংঘটিত করবে। অন্যান্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে আভিযানিক দলটি ধৃত মাসুদ চৌকিদারসহ দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে সকাল অনুমান ১০:০০ ঘটিকার দিকে একটি প্রাইভেট কার ও একটি হাইয়েস মাইক্রোবাস যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয়। আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল, মামুন, মোঃ রাব্বি, মোঃ আসাদ মিয়া নামের চারজনকে গ্রেফতার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে । পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ পলাশ শেখ এবং আনোয়ার হেসেন ধোলাইপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় মোট ৭ (সাত) জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১১, ২০২৫
এই বিভাগের আরও খবর
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পেছন থেকে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়…
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস ঘিরে শেরপুরে নানা কর্মসূচির প্রস্তুতি
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দুই দিবস পালনের…
৩০ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও স্বাভাবিক…
নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
প্রশাসকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি তহবিলের…
চাঁদপুরে পুলিশের অভিযানে চাচা-ভাতিজা গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি
চাঁদপুরে মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে সন্দেহের…
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে হাসিবুল্লাহ আল হারিশ…
আরও পড়ুন
প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
কর্নিয়া সংগ্রহ ও পরিবহনে প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।…
টুঙ্গিপাড়ায় একসঙ্গে বিএনপির ৬ নেতার পদত্যাগ
দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে পাঁচ দিনে…
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানে অলআউট হয়ে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হারল টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৯১…
বৃহস্পতিবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের…
ভেজাল সার-কীটনাশকে বাড়ছে কৃষকের লোকসান, কমছে মাটির উর্বরতা
নিম্নমানের কৃষি উপকরণ, উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারে পর্যাপ্ত তদারকির অভাবে নীলফামারীতে চাপে পড়েছেন কৃষকরা। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লোকসান…
জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজেদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের সমস্যা সমাধান এবং নতুন শিল্প গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন…
জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব
দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগ লাঘবে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও…
বেনগাজির কাছে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২
বেনগাজি বন্দরের কাছে একটি রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হওয়ার পর মারা গেছেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর দুই নৌ কর্মকর্তা।…

