সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব, বিরোধী দলের সিদ্ধান্ত পরে
- নিজস্ব প্রতিবেদক
- এপ্রিল ২৯, ২০২৬
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম চেয়ে তিনি বলেন, তালিকা পাওয়া গেলে দ্রুতই প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে।
তবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জানিয়েছেন, এ কমিটি গঠনের বিষয়ে তাঁদের ধারণাগত ভিন্নতা রয়েছে। নিজেদের মধ্যে আলোচনা শেষে পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে মধ্যাহ্ন বিরতির পর আইনমন্ত্রী সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, সরকারি দল ইতোমধ্যে ১২ সদস্যের একটি তালিকা প্রস্তুত করেছে। এতে বিএনপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিএনপির রয়েছেন সাতজন সংসদ সদস্য।
আইনমন্ত্রী বলেন, শতাংশের হিসাবে বিরোধী দলের অংশ ২৬ শতাংশ হওয়ায় তাঁদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাওয়া হচ্ছে। বিরোধী দল নাম দিলে বৃহস্পতিবারই কমিটি–সংক্রান্ত প্রস্তাব সংসদে উপস্থাপন করতে চান তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে চায় সরকার।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, বিএনপির সাতজন ও অন্যান্য সংগঠনের পাঁচজনসহ মোট ১২ জনের তালিকা সরকারি দলের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে। বিরোধী জোট থেকে আরও পাঁচজনের নাম পেলে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন সম্ভব হবে।
জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সংস্কার চেয়েছি, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এই জায়গায় আমাদের ধারণাগত পার্থক্য রয়েছে। আগেও ছিল, এখনো আছে।’
তিনি আরও বলেন, সরকারি দলের প্রস্তাব তাঁরা গ্রহণ করেছেন এবং শুনেছেন, তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানানো হবে।
পরে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই। প্রয়োজন হলে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ তৈরি করে। এতে সংবিধান–সম্পর্কিত ৪৮টি প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে কয়েকটি মৌলিক সংস্কার বিষয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। দলটি নিজেদের মত অনুযায়ী সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী জোট সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাবগুলো হুবহু বাস্তবায়নের পক্ষে। তারা সংবিধান সংস্কারের দাবিতে অনড় অবস্থানে রয়েছে।
জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপি ও তাদের জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এখনো সেই পরিষদ গঠিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বহাল রয়েছে।
এই বিভাগের আরও খবর
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
হরমুজ প্রণালি ‘চিরতরে বন্ধের’ হুঁশিয়ারি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায়…

