লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর আজ থেকে কার্যকর
- নিজস্ব প্রতিবেদক
- এপ্রিল ২৯, ২০২৬
দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
তবে সয়াবিন তেলের দাম বাড়লেও পাম তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বাজারে ১ লিটার খোলা পাম তেল ১৬১ থেকে ১৬৮ টাকায় এবং খোলা সুপার পাম তেল ১৬৫ থেকে ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে গত ১২ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য এবং ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা যায়।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে দেশীয় পরিশোধন কারখানামালিকেরা বেশ কিছুদিন ধরেই দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। পরে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বিষয়টি যাচাই-বাছাই করে। বিটিটিসি কিছুটা মূল্যবৃদ্ধির যৌক্তিকতা রয়েছে বলে মত দেয়।
অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গত ৮ এপ্রিল ‘ভোজ্যতেলের বাজারে কারসাজি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ মানববন্ধন করে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, প্রায় দুই মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহসংকট চলছে এবং অনেক স্থানে বোতলের গায়ে উল্লেখিত এমআরপির চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে।
মানববন্ধন থেকে ক্যাব ছয় দফা দাবি তোলে। এর মধ্যে ছিল সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র শনাক্ত করে শাস্তি দেওয়া, নিয়মিত তদারকি বাড়ানো, কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ বন্ধ করা এবং ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করা।
টিসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ১ লিটার খোলা সয়াবিন তেল ১৮২ থেকে ১৯৩ টাকায় বিক্রি হচ্ছিল। বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ৯৫০ থেকে ৯৫৫ টাকা। ফলে নতুন ঘোষিত খোলা সয়াবিন তেলের সরকারি দাম বাজারে প্রচলিত দামের তুলনায় কিছুটা কম নির্ধারিত হয়েছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

