রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের নামে দেড় কোটি টাকা আত্মসাত
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ৬, ২০২৫
প্রধান আসামি গ্রেফতার করেছে সিআইডি
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রতারণার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. সেলিম শেখ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি, ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম।
প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গত ০৫ অক্টোবর ২০২৫ খ্রি. বেলা ৩টা ১৫ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি “POWER M AX LTD” নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার তৈরি করে, অফিস সাজিয়ে এবং নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়।
এ ঘটনায় শ্যামপুর থানায় মামলা নং-১১, তারিখ: ০৮/০৩/২০২৪ খ্রি., ধারা ৪০৬/৪২০/৫০৬ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
ইতোপূর্বে এই মামলায় পাঁচজন আসামি গ্রেফতার হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে সেলিম শেখ নাম পরিবর্তন করে এবং বিভিন্ন মোবাইল সিম ব্যবহার করে আত্মগোপনে ছিল। সিআইডির ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

