চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২২, ২০২৫
বাণিজ্য বৈচিত্র্য ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা
চট্টগ্রাম, ২২ আগস্ট ২০২৫ :
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং সক্ষমতা বাড়াতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। বিক্রয় প্রবৃদ্ধি অর্জন এবং প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে।”
শুক্রবার দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চিটাগাংয়ের হল রুমে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘মিটিং উইথ জাম কামাল খান অ্যান্ড শেখ বশিরউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “আমরা শুধু বাণিজ্য বৃদ্ধি নয়, রপ্তানি–আমদানি সক্ষমতা উন্নয়নসহ বহুমাত্রিক খাত নিয়ে কাজ করছি। বাংলাদেশের ব্যবসায়ীরা একত্রে এগিয়ে এলে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে।”
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বৈঠকে জানান, দুই দেশের মধ্যে একটি যৌথ বাণিজ্যিক রোডম্যাপ তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আগামী কয়েক বছরের জন্য কোন খাতে বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্ব দেওয়া হবে, তার বিস্তারিত ওই রোডম্যাপে নির্ধারণ করা হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ স্বাক্ষরের পর খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে।”
তিনি আরও বলেন, “গ্লোবাল ইকোনমি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নতুন গতিতে বিশ্ব বাণিজ্যকে বদলে দিচ্ছে। খাদ্য, কৃষি, উৎপাদন, মাছ ও সামুদ্রিক খাদ্য, সেবা খাত, স্বাস্থ্যসেবা, লেদার, ফুটওয়্যার, তৈরি পোশাকসহ একাধিক ক্ষেত্রে বাংলাদেশ–পাকিস্তান সহযোগিতা বাড়াতে পারে।”
বিমান সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ জোরদার করতে সরাসরি বিমান চলাচল চালু জরুরি। আমরা এ বছরের শেষ নাগাদ ঢাকা–করাচি ও করাচি–ঢাকা সরাসরি ফ্লাইট চালুর জন্য উদ্যোগ নিচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। বক্তব্য দেন বিএসআরএম চেয়ারম্যান আলিহুসেইন আকবরআলী, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, চেম্বারের সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ। সমাপনী বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন।
বৈঠকে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম–করাচি সরাসরি বিমান যোগাযোগ চালু, সামুদ্রিক জাহাজে পণ্য পরিবহন বৃদ্ধি এবং শিপবিল্ডিং খাতে সহযোগিতার আহ্বান জানান। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
হরমুজ প্রণালি ‘চিরতরে বন্ধের’ হুঁশিয়ারি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায়…

