সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৬, ২০২৫
জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা যায়, গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাদুন এলাকায় মোট ৬৯টি দলিলের মাধ্যমে ৪৮৭৯.৯২ শতাংশ জমি কিনেছিলেন, যার দলিল মূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এই জমির উপর গাজী টায়ার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো স্থাপন করা হয়। বাজারমূল্যে এসব সম্পদের মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে জানা গেছে, এই সম্পত্তি তিনি মূলত ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন। এ বিষয়ে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত গত ৮ জুলাই সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
সিআইডি আরও জানায়, গোলাম দস্তগীর গাজী এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান অব্যাহত রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধির আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য বিভিন্ন সরকারি সংস্থায় পত্রও প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
আরও পড়ুন
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…

