দুদকের এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) – এর ৩৫টি জেলা কার্যালয়ে একযোগে অভিযান
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ প্রদানের ক্ষেত্রে ঘুষ লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আজ (০৭-০৫-২০২৫ খ্রি.) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) -এর ৩৫টি জেলা কার্যালয়ে একযোগে অভিযান পরিচালিত হয়।
যশোর বিআরটিএ অফিস: অভিযানকালে ৩ (তিন) জন দালাল হাতেনাতে আটক হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত মোবাইল কোর্টে ২ (দুই) জন দালালকে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে একই পরিমাণ অর্থদণ্ডসহ ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিআরটিএ, শেরপুর: ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযান চালানো হলে অফিসের কিছু স্টাফের সঙ্গে দালাল ও অফিসসংলগ্ন কম্পিউটার দোকানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। আগত সেবাপ্রার্থীরা জানান, কিছু স্টাফের সহায়তায় দালালরা টাকা নিয়ে লাইসেন্স তৈরি করে দেন, না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়।
নীলফামারী বিআরটিএ অফিস: অভিযানকালে ২ (দুই) জন দালাল হাতেনাতে আটক হন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
বরিশাল বিআরটিএ: ছদ্মবেশী অভিযানকালে এক দালাল প্রতিটি ক্যাটাগরি-২ লাইসেন্সে ১০,৫০০/- টাকা করে মোট ২১,০০০/- টাকা দাবি করেন, যেখানে সরকারি ফি মাত্র ৩,৫২২/- টাকা (লার্নার কার্ডসহ)। কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ড করে দালালকে হাতেনাতে ধরা হয় এবং পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বাগেরহাট বিআরটিএ: অভিযানকালে আউটসোর্সিং কর্মীদের মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও টাকা আদান-প্রদানের বার্তা পাওয়া যায়। পরীক্ষা খাতা পর্যালোচনায় দেখা যায়, অনেকে ফেল করলেও অনৈতিক সুবিধার মাধ্যমে পাস করানো হয়েছে।
টাঙ্গাইল বিআরটিএ অফিস: অভিযানকালে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার সময়, অভিযানের ভিডিওতে দেখা এক ব্যক্তির পরিচয় জানতে চাইলে মোটরযান পরিদর্শক জানান তিনি অফিসের কেউ নন। টিম মৌখিকভাবে নির্দেশনা দেয়, ওই ব্যক্তি কীভাবে হেল্প ডেস্কে বসেছেন তা যাচাই করার জন্য।
গোপালগঞ্জ বিআরটিএ: অভিযানকালে লাইসেন্স ও ফিটনেস সনদ ইস্যুতে ঘুষ লেনদেন, রেজিস্টার খাতায় সিরিয়াল নম্বর ফাঁকা রেখে দুর্নীতির সুযোগ রাখা, দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে কর্মকর্তাদের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। একজন আবেদনকারীর তাৎক্ষণিক অভিযোগের পর মাত্র ৫ মিনিটে তার কাজ নিষ্পত্তি করা হয়, যা অনিয়মের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। সহকারী পরিচালক সপ্তাহে একদিন অফিস করায় সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঠাকুরগাঁও বিআরটিএ: অভিযানকালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়ম স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ২ জন দালালের মোবাইল নম্বর শনাক্ত করা হয়। ব্যবহারিক পরীক্ষায় ৩০০ টাকা করে আদায় এবং পরীক্ষায় অংশ না নিয়ে কিছু ব্যক্তিকে পাশ করানোর অভিযোগ পাওয়া যায়। দুইজন বহিরাগত ব্যক্তি কর্মচারী পরিচয়ে অফিসের বাইরে প্রভাব বিস্তার করছিলেন; তাদের পরিচয় ও মোবাইল নম্বর সংগ্রহ করে ভবিষ্যৎ আইনি পদক্ষেপের জন্য বিআরটিএকে জানানো হয়।
দিনাজপুর বিআরটিএ: অভিযানকালে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ২ জনকে ৪ (চার) দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, আর বাকি ২ জনকে সতর্ক করা হয়।
এছাড়াও বিআরটিএ -এর বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি-সহ মোট ৩৫টি কার্যালয়ে যুগপৎভাবে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনফোর্সমেন্ট টিম কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এবং কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…

