নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ লাগবের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: ডিএনসিসি প্রশাসক
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাবে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (০৭ মে ২০২৫) রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি এসময় আরও বলেন, প্রাথমিক পর্যায় রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূলসড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে।
নতুন ১৮ টি ওয়ার্ডের সাথে এয়ারপোর্ট রোডের সাথে সংযোগ স্থানগুলোতে ৩টি রেলক্রসিং রয়েছে, আগামী অর্থবছরে এই ৩টি রেলক্রসিংয়ে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক।
উল্লেখ্য, নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজের প্রথম ফেইজে ইতোমধ্যে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে।
এসময় উপস্থিত সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিক্সা প্রস্তুত করা হচ্ছে। অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স নিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সা চলাচলের অনুমতি প্রদান করা হবে। ভাড়া ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই বিভাগের আরও খবর
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…

