টেকনাফে যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, অপহৃত ব্যক্তি উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৭, ২০২৫
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
রবিবার (৬ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাতের অবস্থানের খবর পায় যৌথ বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায়। যৌথ বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা ফাঁকা গুলি ছুড়লে সশস্ত্র ডাকাতরা গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১টি বিদেশি জি-৩ রাইফেল, ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের এবং ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি। এছাড়া উদ্ধার করা হয় আনুমানিক ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১ কেজি আইস (ক্রিস্টাল মেথ) এবং ৪ লিটার দেশীয় মদ। অভিযানে অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। তবে কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলে রয়েছে। উপকূলীয় এবং নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ডাকাতি রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…

