বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রাজধানীর মুগদায় গণধোলাইয়ে আহত ছিনতাইকারী হাসপাতালে মৃত্যু

ঢাকা, ৩ জুলাই ২০২৫

রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার হওয়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের নাম আলআমিন (২০)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার প্রান্তকালকে জানান, গতকাল বুধবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে আলআমিন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

এসআই উত্তম কুমার আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে নিজের নাম আলআমিন (২০) বলে জানায়। তবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং আলআমিনের পূর্ণ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন